মুহাম্মদ জুবাইর।।
কক্সবাজারের টেকনাফ সাবরাং এলাকায় র্যাব-১৫ অভিযানে ২৮ বোতল বিদেশী মদ ও ৪৫ বোতল বিয়ার সহ একজন মহিলা গ্রেফতার করেছে।
আটক রোকিয়া বেগম (৩৫), স্বামী- মৃত শহিদুল ইসলাম, সাং-দক্ষিণ জিনাপাড়া, ওয়ার্ড নং-০৪, ইউপি- সাবরাং, থানা-টেকনাফ এর বাসিন্দা।
র্যাব-১৫ এর সিপিসি-০১ ক্যাম্পের আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউপিস্থ জিনাপাড়া সাকিনস্থ জনৈক কালু মিয়ার বসত ঘরের পশ্চিম পাশের রুমে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে আনুমানিক রাত ১২.০০ ঘটিকায় র্যাবের উপস্থিতি বুঝতে পেয়ে একজন মহিলা পালানোর চেষ্টাকালে তাকে গ্রেফতার করেন।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক গ্রেফতারকৃত মহিলার দেহ তল্লাশী করে তার হেফাজতে থাকা বস্তার ভিতর সর্বমোট ২৮ (আটাশ) বোতল বিদেশী মদ , ৪৫ (পঁয়তাল্লিশ) বোতল বিদেশী বিয়ার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিলা জানায়, মাদকদ্রব্য বিয়ার ও বিদেশী মদ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে টেকনাফ ও দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে এবং জব্দ কৃত মাদকদ্রব্য বিদেশী মদ বিক্রির উদ্দেশ্যে উক্ত স্থানে মজুুদ রেখে ছিলেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মোঃ বিল্লাল উদ্দিন সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
Leave a Reply