সোমবার, ০১ Jun ২০২৬, ০১:২২ অপরাহ্ন
কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী বাজারে অভিযান চালিয়ে ৪ হাজার পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হল, কক্সবাজার সদর থানাধীন চৌফলদণ্ডী নতুন মহাল এলাকার নুর আহমেদের ছেলে ছাদেকুর রহমান সেজু (২৯) এবং মহেশখালী থানার মাহারপাড়া নতুন বাজার এলাকার দুদু মিয়ার ছেলে শহীদুল ইসলাম (৪০)।
ডিবি অফিস সুত্রে জানা গেছে, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ টিম মঙ্গলবার (২৮ জুন) দুপুর দেড় টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী বাজারে সায়মা চটপটির দোকানে অভিযান চালিয়ে ইয়াবা লেনদেনের সময় হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। এসময় ৪ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আসামী সেজু বাজারের ব্যাগে অপর আসামি শহীদ কে ইয়াবা হস্তান্তরের সময় হাতেনাতে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা হবে। এই ঘটনায় মাদক কারবারের সাথে আরো কয়েকজন জড়িত আছে মর্মে জানা যায়।
এই ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই জাহিদুল ইসলাম আরমান বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, মঙ্গলবার দুপুরে চৌফলদণ্ডী বাজারে মাদক লেনদেনের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ইয়াবাসহ আটক অভিযান চালানোর সময় পালিয়ে গেছে তহিদুল্লাহ ও সাদ্দাম। আটক ইয়াবাগুলো সাবেক মেম্বার কুতুব উদ্দীন রাজু ও সাদ্দাম সিন্ডিকেটের বলে জানা গেছে।
কুতুব উদ্দীন রাজু ও সাদ্দামের ইয়াবা গুলো নিয়ে আটক ছাদেকুর রহমান সেজু বহন করছিল বলে জানান এলাকাবাসী।
এদিকে, মিয়ানমার থেকে নৌ-পথে দীর্ঘদিন ধরে ইয়াবার বড় বড় চালান চৌফলদন্ডীতে এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল বলে অভিযোগ।
Leave a Reply