সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার বিমানবন্দর থেকে যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজার বিমানবন্দর থেকে যুবকের মরদেহ উদ্ধার

ইউসুফ সিকদার।।

কক্সবাজার বিমানবন্দরের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের পরনে টিশার্ট ও প্যান্ট ছিল।

মঙ্গলবার (২৮ জুন) বিকেলে রানওয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমান বন্দরের রানওয়ের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। বিকেল ৪টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুল গিয়াস জানান, বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার করা লাশের ব্যাপারে আপাততঃ কিছু বলা যাচ্ছে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM