সোমবার, ০১ Jun ২০২৬, ০১:২২ অপরাহ্ন
মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অভিযানে কর্তৃক ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
গত ২৮ জুন স্থানীয় ২ পর্যটক রাত সাড়ে ৯টায় সুগন্ধা পয়েন্ট হতে অটোরিকশা যোগে ডলফিন মোড়ের উদ্দেশ্যে রওনা হলে ৬ জন ছিনতাইকারী উক্ত অটোরিকশায় উঠে পরে এবং অটোরিকশাটি সুগন্ধা পয়েন্ট সংলগ্ন হোটেল সী-গালের সামনে নিয়ে এসে পর্যটকদ্বয়কে মারধর ও ছুরিকাঘাতের ভয় দেখিয়ে একটি মোবাইল ফোনসহ নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পর্যটকদ্বয় ডলফিন মোড়ে পৌঁছাইয়া বিষয়টি সেখানে উপস্থিত লোকজনকে অবহিত করলে তারা কলাতলীতে অবস্থানরত ট্যুরিস্ট পুলিশের সাহায্য নিতে পরামর্শ প্রদান করেন।
ইতোমধ্যে সুগন্ধাস্থ হোটেল সী-প্রিন্সেস এর সামনে ডিউটিরত ট্যুরিস্ট পুলিশ কর্তৃক দুইজন ব্যাক্তিকে সন্দেহজনক ঘুরাফেরা করতে দেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশী করে একজনের কাছে সুইচ গিয়ার (ছুরি) উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা তাদের নাম ১। মোঃ ইয়াছিন আরাফাত (১৯) এবং ০২। মোঃ জিল্লুর রহমান (১৯) বলে জানায়।
বিষয়টি ওয়্যারলেসের মাধ্যমে টহলরত ট্যুরিস্ট পুলিশ সদস্যদেরকে অবহিত করলে কলাতলী পয়েন্টে ডিউটিরত ট্যুরিস্ট পুলিশ সদস্যগণ পর্যটকদের ছিনতাই হওয়ার বিষয়টি নিশ্চিত করে এবং উক্ত পর্যটকদ্বয়কে সুগন্ধা পয়েন্টে নিয়ে আসে।
পর্যটকদ্বয় গ্রেফতারকৃত ছিনতাইকারীদেরকে দেখে সনাক্ত করে এবং ছিনতাইকারীরা ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মোতাবেক অন্যান্য আরও ৩ জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
আটকরা হলেন, মোঃ শহিদুল ইসলাম হৃদয়, মোঃ রফিক এবং মোঃ শাকিল। এছাড়াও গুরু নামে পলাতক এক আসামীকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply