সোমবার, ০১ Jun ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
কাজল কান্তি দে।।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইয়াবা পাচার মামলায় দুই ভাইকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করার কথা বলা হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন,
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকার মৃত আহমদ ছফার ছেলে নুরুল আলম (২৬) ও মহি উদ্দিন (৩০)।
বুধবার (২৯ জুন) বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি ফরিদুল আলম জানান, ২০১৮ সালের ১মে টেকনাফে এক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করে হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলাটির আইনি প্রক্রিয়া শেষে বুধবার এ রায় প্রদান করে। রায় প্রদানকালে অভিযুক্ত দুই ভাই আদালতে উপস্থিত ছিলেন। আদেশে হাজত ভোগ সময় সাজা থেকে বাদ যাবে বলে উল্লেখ রয়েছে।
Leave a Reply