সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
মুহাম্মদ জুবাইর।।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের
শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান হলেন অধ্যাপক ডা. একেএম রেজাউল করিম। আগে থেকেই তিনি শিশু হেমাটোলজী ও অনকলোজী বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে রয়েছেন।
কক্সবাজারের টেকনাফ পৌরসভার অলিয়াবাদের বাসিন্দা ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম মাষ্টার আব্দু শুকুরের বড় ছেলে।
বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ দেন।
আদেশ আনুযায়ী অধ্যাপক এ.কে.এম রেজাউল করিম শিশু হেমাটোলজী ও অনকলোজী বিভাগের বিভাগীয় প্রধানের পাশাপাশি শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করবেন।
Leave a Reply