সোমবার, ০১ Jun ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে অস্ত্রসহ এক রোহিঙ্গা যুবক আটক

টেকনাফে অস্ত্রসহ এক রোহিঙ্গা যুবক আটক

মুহাম্মদ জুবাইর।।

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবির থেকে নুর হাসন (১৯) প্রকাশ বাইন্না নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে এপিবিএন। তার হেফাজত থেকো একটি ওয়ান শ্যুটারগান, দুই রাউন্ড গুলি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

আটক নুর হাসন নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের আই/৯ ব্লকের মোস্তফা কামালের ছেলে।

বৃহস্পতিবার ভোররাতে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবির থেকে তাকে আটক করা হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম জানান, আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে নুরালী পাড়াস্থ পাহাড়ের ঢালু থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। আটক রোহিঙ্গা সন্ত্রাসী খালেক গ্রুপের সক্রিয় সদস্যের বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM