সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফের আলোচিত ইয়াবা কারবারি এনাম মেম্বার গ্রেফতার

টেকনাফের আলোচিত ইয়াবা কারবারি এনাম মেম্বার গ্রেফতার

মুহাম্মদ ওসমান।।

র‌্যাবের দায়ের করার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আত্মস্বীকৃত ইয়াবা কারবারি এনামুল হক (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ।

আটক এনামুল হক টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার এলাকার মৃত মোজাহার মিয়ার ছেলে। তিনি ৮ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং আত্মস্বীকৃত ইয়াবা কারবারি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পন করে ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ এলাকা তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান।

ওসি হাফিজুর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানো অভিযোগে মার্চ মাসের শেষ দিকে র‌্যাবের পক্ষে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকালে বৃহস্পতিবার এনাম মেম্বারকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ আবারো অভিযানে যাবে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM