সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফ থেকে ৩ ডাকাত আটকঃ ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার মো.শাহাদত

টেকনাফ থেকে ৩ ডাকাত আটকঃ ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার মো.শাহাদত

একরাম জুয়েল।।

কক্সবাজারের টেকনাফ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র নিয়ে বাহিনী প্রধান আবু হুরায়রা সহ ৩ ডাকাতকে আটক করেছে র‌্যাব-১৫।

আটকরা হলেন, আবু হুরাইরা মোহাম্মদ (২৬), মোরশেদ আলম (২১) ও নুরুল ইসলাম (৩৮)।

বুধবার রাতে টেকনাফের বাহারছড়া এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর অধিনায়ক লে.কর্ণেল খাইরুল ইসলাম সরকার।

তিনি জানান, টেকনাফ থেকে ৬ টি আগ্নেয়াস্ত্র নিয়ে বাহিনী প্রধান আবু হুরায়রা সহ ৩ ডাকাতকে আটক করা হয়েছে। এসময় ২টি এসবিবিএল, ২ টি থ্রি-কোয়ার্টারগান, ২ টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড গুলি ও ডাকাতিকৃত ৮টি মোবাইল উদ্ধার করা হয়েছে। আটকদের মধ্যে আবু হুরাইরা ডাকাত দলের বাহিনীর প্রধান বলে জানান, র‌্যাব অধিনায়ক।

এর আগে এই বাহিনীর আরো ৬ জনকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM