সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে ৭১ লক্ষাধিক টাকার বার্মিজ চোরাই পণ্যসহ আটক-৩, ট্রাক জব্দ

টেকনাফে ৭১ লক্ষাধিক টাকার বার্মিজ চোরাই পণ্যসহ আটক-৩, ট্রাক জব্দ

 

মুহাম্মদ জুবাইর।।
টেকনাফে শুল্ক ফাঁকি দিয়ে পাচারকালে ৭১ লাখ ৬৯ হাজার টাকার বার্মিজ বিভিন্ন চোরাই পণ্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (২ বিজিবি)। এসময় জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত ট্রাকটি।
ধৃতরা হলো- উপজেলার সাবরাং ইউনিয়নের আব্দু সালামের ছেলে ইয়াছিন আরাফাত (২৮), হ্নীলা ইউনিয়নের জাদিমুরার আবু শামার ছেলে নুরুল আলম (৫৫), বান্দরবান, নাইক্যংছড়ি থানার মৃত এখলাছ মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ (২৮)।
বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় উপজেলার হোয়াইক্যং বিজিবি সড়ক তল্লাশী চৌকিতে এসব পণ্যসহ তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
বিজিবি অধিনায়ক জানান, টেকনাফ থেকে কক্সবাজার অভিমুখে ছেড়ে আসা (সিলেট-ট-১১-০১৮৭) নাম্বার একটি ট্রাক হোয়াইক্যং সড়ক তল্লাশী চৌকিতে পৌছালে চালক ও আরোহীদের আচরন সন্দেহ হয়। এসময় গাড়িতে বহনকৃত পণ্যের কাগজ পত্র যাচাই করে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের দ্বায়ে ৭১ লাখ ৬৯ হাজার টাকা মূল্যমানের ৫৬৬ প্যাকেট কফি, ৩৬১ সেট থামি, বেবী সেট ৯০ পিস, ২ বস্তা তেতুল আঁচার, ৫৪ মন সুপারি, ১৫ বস্তা নুডলস, ১০৫ মন শুটকি, ৫০ বস্তা লাপাচু জব্দ করা হয়। এসময় পাচার কাজে ব্যবহৃত ৫০ লাখ টাজা মূল্যমানের গাড়িটিও জব্দ করা হয়।
এদিকে,আইনী প্রক্রিয়া শেষে ধৃতদের টেকনাফ থানায় এবং জব্দকৃত গাড়ি ও পন্য টেকনাফ শুল্ক স্টেশনে জমাদেয়া হবে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM