সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
ঘুষের ২৩ লাখ টাকাসহ সার্ভেয়ার আটক

ঘুষের ২৩ লাখ টাকাসহ সার্ভেয়ার আটক

ইউসুফ সিকদার।।

কক্সবাজারের ভূমি অধিগ্রহণ শাখা (এলএও) এর সার্ভেয়ার আতিকুর রহমানকে ঘুষের ২৩ লাখ টাকাসহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।

শুক্রবার (১জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নগদ টাকাসহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা তাঁকে আটক করেন।

পরে ঢাকা বিমানবন্দর থেকেই তাঁকে কক্সবাজার জেলা প্রশাসনের কাছে ফেরত পাঠানো হয়।
শুক্রবার রাতে সার্ভেয়ার আতিককে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করেছেন কক্সবাজার জেলা প্রশাসন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ বাদী হয়ে রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার মডেল থানায় আতিকুরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিল।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ বলেন, সার্ভেয়ার আতিকুর এই টাকার বৈধ কোনো উৎস দেখাতে পারেননি। এই টাকা নিয়ে তিনি বিমানে করে ঢাকায় যাচ্ছিলেন। কার কাছে যাচ্ছিলেন, এত টাকা তিনি কোথায় পেলেন, এসব বিষয় তদন্তে বেরিয়ে আসবে।
কক্সবাজার বিমানবন্দর সূত্র জানায়, সার্ভেয়ার আতিকুর রহমান সকাল ৯ টার দিকে বিমানবন্দরে প্রবেশ করেন। তাঁর ব্যাগ স্ক্যান করলে বিপুল পরিমাণ টাকার স্তূপ দেখা যায়। সকাল পৌনে ১০টায় ইউ এস বাংলা ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। ঘণ্টাখানেক পর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তল্লাশিতে তাঁর ব্যাগভর্তি টাকা পাওয়া যায়। বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা তাঁকে আটক করেন। পরে আতিকুরের পরিচয় নিশ্চিত হয়ে বিকেল সাড়ে ৪ টার একটি ফ্লাইটে তাঁকে কক্সবাজারে ফেরত পাঠানো হয়। বিমানবন্দর থেকে আতিকুরকে কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
কক্সবাজারে সরকারের ৩ লাখ কোটি টাকার ৭২টি মেগা প্রকল্পের কাজ চলছে। এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিনটি তদন্তে ভূমি অধিগ্রহণে মোট ৭৮ কোটি টাকা দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। এ দুর্নীতির তদন্তে নেতৃত্ব দেওয়া দুদকের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে প্রথমে বদলি এবং পরে গত ফেব্রুয়ারি মাসে চাকরিচ্যুত করা হয়।
কক্সবাজারকে ঘিরে নেয়া ৭২ টি মেগা উন্নয়ন প্রকল্পসহ চলমান উন্নয়ন প্রকল্পকে ঘিরে ২০ হাজার একরের বেশি ভূমি অধিগ্রহণ করছে সরকার। বিশাল এ কর্মযজ্ঞে জমির ক্ষতিপূরণসহ নানা কার্য সম্পাদনে কাজ করছে কক্সবাজার এলএ শাখায় বেশ কিছু সার্ভেয়ার। কাজ করতে গিয়ে সার্ভেয়ার আতিকসহ অন্যরা জমির মালিকদের ফাইল আটকিয়ে, নানাভাবে জিম্মি করে কমিশনের নামে লাখ লাখ টাকা আদায় করেন। কিছু ক্ষেত্রে সরাসরি এবং কিছু ক্ষেত্রে দালালের মাধ্যমে এসব টাকা আদায় করে থাকেন বলে প্রচার রয়েছে। আদায় করা এসব টাকা প্রতি সপ্তাহিক ছুটির দিন গাড়ি ও বিমান যোগে বাড়ি নিয়ে যান বলে দাবি করেছে একটি সূত্র।
তবে, নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, তিন ভাগে কাজ করা কক্সবাজার এলএ অফিসের দ্বিতীয় টিমের মহেশখালীর অংশ  হয়ে কাজ করছেন সার্ভেয়ার আতিকুর রহমান।
ধৃতআতিকুর রহমানের বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে। তিনিসহ তিনজন সার্ভেয়ার মহেশখালীতে সরকারের প্রায় ১৫ টি প্রকল্পের ভূমি অধিগ্রহণের দায়িত্বে ছিলেন। ভূমি অধিগ্রহণ করতে গিয়ে জমির মালিকদের কাছ থেকে ঘুষ বাবদ আতিকুর ওই অর্থ নিয়েছেন বলে সন্দেহ করছেন সংশ্লিষ্টজনেরা।

এ বিষয়ে সম্মিলিত কক্সবাজারের দুদুকের উপ-পরিচালক মনিরুল ইসলাম বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারে দায়িত্বরত সার্ভেয়ার আতিককে নগদ ২৩ লাখ টাকাসহ আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে এ পর্যন্ত ওই টাকার উৎস সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি আটক সার্ভেয়ার আতিক।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM