সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় চারাগাছসহ গাঁজা চাষী আটক

কুতুবদিয়ায় চারাগাছসহ গাঁজা চাষী আটক

কাইসার সিকদার।।

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় আবারও গাঁজা ক্ষেতের সন্ধান পেয়েছে পুলিশ। এসময় ১০টি গাঁজার চারাগাছসহ গাঁজা চাষী মো.কাইয়ূম (৪০) কে আটক করেছে।

আটক মো.কাইয়ূম কুতুবদিয়া উপজেলার
বড়ঘোপ ইউনিয়নের মাতব্বরপাড়ার মো. ছৈয়দের ছেলে।

শুক্রবার (১ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থানা পুলিশ বড়ঘোপ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মাতবরপাড়ার এলাকায় অভিযান চালায়। এরআগে গত ১০ মে একইভাবে বড়ঘোপ ইউনিয়ন থেকে গাঁজা, গাঁজাগাছ সহ এক চাষীকে আটক করেছিল পুলিশ।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর হায়দার বলেন, বড়ঘোপ ইউনিয়নে ২ নং ওয়ার্ডের মাতব্বর পাড়া এলাকায় মো. কাইয়ূম নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গাঁজাগাছ সহ আটক করা হয়েছে । তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রসংগত, এর আগে ১০মে বিপুল পরিমাণ গাঁজা ও গাঁজাগাছ সহ বড়ঘোপ ইউনিয়নের ঘোনারমোড় এলাকার মৃত রহিম দাদের ছেলে ফরিদুল আলমকে আটক করা হয়েছিল। এব্যাপারেও মামলা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM