সোমবার, ০১ Jun ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
মুহাম্মদ জুবাইর।।
টেকনাফ মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও বিয়ারসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
আটকরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র মোজাহার মিয়া ওরফে মোজাহার (৩৮) ও উখিয়া উপজেলার কুতুপালং ধলিয়ার ঘোনা গ্রামের মোঃ আজিজুল হকের পুত্র রহিম উল্লাহ (২২)।
সুত্র জানায়, ২ জুলাই রাত প্রথম প্রহরের দিকে টেকনাফ মডেল থানার এসআই আব্দুল্লাহ আল ফারুকের নেতৃত্বে একদল ফোর্স নিয়ে সদর ইউনিয়নের উত্তর লম্বরী মোজাহার মিয়ার বসত-বাড়িতে তল্লাশী অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ বাড়ির মালিক মোজাহারকে গ্রেফতার করে। এছাড়াও, রাত পৌনে ১টার দিকে হোয়াইক্যং ফাঁড়ির আইসি জায়েদ হাসান সর্ঙ্গীয় ফোর্স নিয়ে হোয়াইক্যং বালুখালী পাড়ার জনৈক মোস্তাক আহমদের বাড়ির সামনে হতে ৩৩ ক্যান বিয়ার সহ রহিম উল্লাহকে গ্রেফতার করে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, ইয়াবা ও বিয়ারসহ আটক মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক সহ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply