সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে ১কেজি ৬০গ্রাম আইস ও ৫০ হাজার পিস ইয়াবা সহ আটক-১

টেকনাফে ১কেজি ৬০গ্রাম আইস ও ৫০ হাজার পিস ইয়াবা সহ আটক-১

মুহাম্মদ জুবাইর।।

কক্সবাজারের টেকনাফে ১কেজি ৬০গ্রাম আইস ও ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারী কে গ্রেফতার করেছে বিজিবি। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়েছে।

আটক মো. ফারুক (৩০) উপজেলার হ্নীলা ইউনিয়নের উনচিপ্রাং এলাকার নুর আহমদের ছেলে।

শুক্রবার (১ জুলাই) সন্ধ্যায় উনচিপ্রাং নাফনদী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে নাফনদী সংলগ্ন আন নূরের ঘের এলাকা অবস্থান করে বিজিবি জওয়ানরা। সন্ধ্যায় মিয়ানমার হতে একটি হস্তচালিত নৌকা বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে টলদল ধাওয়া করে। এসময় এক ব্যক্তি নৌকা হতে লাফিয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে নৌকার পাটাতনের নিচ থেকে ৩০ হাজার ও বেঁড়িবাধের নিচ থেকে ২০ হাজার ইয়াবা ও ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) সহ নৌকাটি জব্দ করা হয়।

এদিকে, আইনী প্রক্রিয়া শেষে ধৃত আসামীকে জব্দকৃত মাদকসহ টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM