সোমবার, ০১ Jun ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
নববধূ সেজে ইয়াবা কিনতে এসে ধরা পড়লো

নববধূ সেজে ইয়াবা কিনতে এসে ধরা পড়লো

মুহাম্মদ জুবাইর।।

কক্সবাজারের টেকনাফে নববধূ সেজে ইয়াবা পাচারকালে দুই তরুণীসহ চারজনকে ২০ হাজার পিস ইয়াবা নিয়ে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

আটকরা হলেন, বাড়ির মালিক দিল মোহাম্মদের পুত্র নুর ইসলাম (৪০), গাজীপুরের কালিয়াকৈরের সখীপুরের মৃত হযরত আলীর পুত্র রাজু আহমদ (৪৮), ব্রাক্ষণবাড়িয়া কসবা থানার কোল্লা বাড়ির আবুল হোসেনের মেয়ে কল্পনা (৩৪) এবং মাহমুদা আক্তার রেশমা (২২)।

বুধবার (৬ জুলাই) বেলা ২টার দিকে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ৬জুলাই রাত প্রথম প্রহরের দিকে টেকনাফ মডেল থানার এসআই এস,এম রউফ এবং বুলবুল গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে টেকনাফ পৌর এলাকার ইসলামাবাদ নুর ইসলামের বসতঘরে অভিযানে যায়। সেখানে ইয়াবা পাচার চক্রের সদস্যরা বউ সেজে ইয়াবার পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ চক্রটি দীর্ঘদিন ধরে নিজেদের পরিবার ও নতুন বউ পরিচয় দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ঢাকার বিভিন্ন হোটেলে ইয়াবা ডেলিভারি দিতেন। কখনো নতুন বউ কখনো পর্যটক হিসেবে পরিচয় দিতেন তারা। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM