সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রামুতে এক যুবতীকে এসিড নিক্ষেপ 

রামুতে এক যুবতীকে এসিড নিক্ষেপ 

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের রামুর গর্জনীয়া মাঝিরঘাট এলাকায় এক যুবতীকে এসিড নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে।
মুখ ঝলসে যাওয়া তৈয়বা বেগম ওই এলাকার মোজাফফর আহমদের মেয়ে।
সোমবার গভীর রাত ৩ টার দিকে এসিড নিক্ষেপের এ ঘটনা ঘটেছে।
আহত তৈয়বার বাবা মোজাফফর আহমদ জানান, তিনদিন পরে (আগামি শুক্রবার) আমার মেয়ের বিয়ের দিন ধার্য্য করা হয়েছে। সোমবার গভীর রাত ৩ টায় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে আমার মেয়ে বাসা থেকে বের হয়। সেই সুযোগে এলাকার বাদশা মিয়ার ছেলে নুরুল আবছার আমার মেয়ের মুখে এসিড মেরে পালিয়ে যায়।  তাদের পরিবারের কাছ থেকে আমি টাকা পাওনা আছি। তা নিয়ে কয়েকবার কথা কাটাকাটি হয়। তার জের ধরে আমার মেয়ের এমন সর্বনাশ করেছে তার পরিবার। ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে মেয়েকে নিয়ে আসি। আমি এর বিচার দাবী করছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ওসি জানান, খবর পেয়ে কক্সবাজার সদর-রামু সার্কেল পুলিশ সুপার মহোদয় সহ আমি ফোর্স নিয়ে
এসিডদগ্ধ তৈয়বার বাড়ি পরিদর্শনে যাই। তিনি যথাযথ আইনী পদক্ষেপ নিতে আমাকে নির্দেশ দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM