সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
ঈদগাঁওতে অস্ত্র ও কার্তুজসহ এক ডাকাত আটক

ঈদগাঁওতে অস্ত্র ও কার্তুজসহ এক ডাকাত আটক

 

মোহাম্মদ ওসমান।।

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশন এলাকা থেকে সাহাব উদ্দিন নামের এক ডাকাতকে অস্ত্র ও কার্তুজসহ আটক করেছে ঈদগাঁও থানা পুলিশ।

আটক সাহাব উদ্দিন ঈদগাঁও থানাধীন ইসলামাবাদ ইউনিয়নের বাসিন্দা আবদুল হামিদের ছেলে।

সোমবার (১১জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাকে আটক করা হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল হালিম জানান, ধৃত সাহাব উদ্দিন একজন পেশাদার ডাকাত। আজ রাতে ঈদগাঁও ঈদগড় সড়কে ডাকাতি করতে বের হয়, এমন সংবাদের ভিত্তিতে বাস স্টেশনের ঈদগড় রাস্তার মাথায় অস্থায়ী চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় ঈদগড় মুখি একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে তার কোমর থেকে দেশীয় তৈরি একটি এলজি ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য তাকে থানা হেফাজতে নিয়ে যান পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM