সোমবার, ০১ Jun ২০২৬, ০২:০২ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
বাংলা একাডেমির আয়োজনে ও কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় কক্সবাজারে দুই দিনব্যাপী (১৪-১৫ জুলাই) সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এই জেলা সাহিত্যমেলা অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ নজিবুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ (এমপি)। এদিকে, সাহিত্য মেলার শুভ উদ্বোধন করেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর। এতে সূচনা বক্তব্য রাখেন, ঢাকা বাংলা একাডেমির সচিব এ.এইচ.এম. লোকমান।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল (এমপি) সংরক্ষিত নারী আসন-৮ এর কানিজ ফাতেমা (এমপি), কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্ত্বার কবি মুহম্মদ নূরুল হুদা। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন, বাংলা একাডেমির পরিচালক নূরুন্নাহার খানম।
এছাড়া, জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে দুইব্যাপী এই আয়োজনে থাকছে, প্রবন্ধ পাঠ ও আলোচনা, সাহিত্য পাঠ আর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
Leave a Reply