সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারের লালদীঘির তিন পতিতার ডেরায় অভিযান, খদ্দেরসহ আটক-২০

কক্সবাজারের লালদীঘির তিন পতিতার ডেরায় অভিযান, খদ্দেরসহ আটক-২০

কাজল কান্তি দে।।
কক্সবাজার শহরের লালদিঘী পাড়ের আলোচিত পাঁচতারা হোটেল, নজরুল বোডিং ও আহসান বোডিংয়ে পতিতাবৃত্তির অভিযোগে অভিযান চালিয়ে ১১খদ্দেরসহ ২০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (১৫ জুলাই) রাত ৮ থেকে ঘন্টাব্যাপী অভিযান চালায় কক্সবাজার সদর মডেল থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।
থানা সূত্রে জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের আলোচিত লালদিঘী পাড়ের পাঁচতারা হোটেল, নজরুল বোডিং ও আহসান বোডিংয়ে পতিতা বৃত্তি চালিয়ে আসছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও ডিবি অভিযান চালায়। ওই অভিযানে ১১ জন খদ্দের সহ ২০ জনকে গ্রেফতার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো.সেলিম উদ্দিন জানান,  গ্রেফতারকৃত সহ জড়িতদের বিরুদ্ধে মানবপাচার ও পতিতাবৃত্তি আইনে মামলার প্রস্তুতি চলছে। এই অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM