সোমবার, ০১ Jun ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার জেলা যুব মহিলা লীগের সম্মেলন কমিটি ঘোষণা না হওয়ায় হতাশ নেতাকর্মী

কক্সবাজার জেলা যুব মহিলা লীগের সম্মেলন কমিটি ঘোষণা না হওয়ায় হতাশ নেতাকর্মী

 

বিশেষ প্রতিবেদক।।

দীর্ঘ দেড়যুগ পরে অনুষ্ঠিত হলো বহ প্রতিক্ষিত বাংলাদেশ যুব মহিলা লীগের কক্সবাজার জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের মধ্যে কমিটি নিয়ে বনাবনী না হওয়ায় ঘোষণা হয়নি নতুন কমিটি। নেতা-কর্মীদের মাঝে তা নিয়ে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

বর্তমান কমিটির সাধারণ সম্পাদক তাহমিনা চৌধুরী লুনা জানান, বর্তমান সভাপতির অনেক বয়স হয়েছে। ওই বয়স নিয়ে তিনি যুব মহিলা লীগের মতো সংগঠনের সাথে কোনোভাবেই থাকতে পারেন না। ওনার উচিত যুব মহিলা লীগকে ছেড়ে দিয়ে যুব নেতাকর্মীদের সুযোগ করে দেওয়া।

মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১১ টায়
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের অডিটরিয়ামে বহুল প্রত্যাশিত এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা এবং উদ্বোধক ছিলেন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা অপু উকিল।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার-সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়ার আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, যুব মহিলা লীগের সহ-সভাপতি ও সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, কক্সবাজারের সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর এস্যাইনমেন্ট বিষয়ক কর্মকর্তা আফরোজ মনসুর লিপি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, সাবেক সংরক্ষিত সংসদ সদস্য অধ্যাপিকা এথিন রাখাইন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এড. রনজিৎ দাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম।

সম্মেলনে বক্তারা বলেন, দলের আন্দোল-সংগ্রাম ও উন্নয়নে যুব মহিলা লীগের অবদানের ভুলবার নয়। নতুন কমিটি আগামী জাতীয় নির্বাচনসহ দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশস্ত ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। এসময় আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের নানা উন্নয়নের চিত্র তুলে ধরেন বক্তারা।

জেলা যুব মহিলা লীগের সভাপতি আয়েশা সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম অধিবেশন পরিচালনা করেন সাধারণ সম্পাদক তাহমিনা চৌধুরী লুনা এবং ছাত্রলীগ নেত্রী তাসলিমা আকতার রুমানা। সকাল ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। সম্মেলনকে ঘিরে জেলা ও উপজেলার পর্যায়ের যুব মহিলা লীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগান ও পদভারে মুখরিত হয়ে উঠে সম্মেলনস্থল।

দুপুর ২টার বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা অপু উকিলের সভাপতিত্বে শুরু হয় কাউন্সিল অধিবেশন। এতে সভাপতি পদে দুই জন এবং সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থীতা ঘোষণা করেন।  সভাপতি পদের প্রার্থী হলেন,কক্সবাজার জেলা যুবলীগ মহিলা লীগের সাধারণ সম্পাদক তাহমিনা চৌধুরী লুনা ওবর্তমান সভাপতি আয়েশা সিরাজ। এছাড়াও, সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা হলেন, জেলা যুবলীগ মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিনা আকতার রিটা, চকরিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি নাসরিন জান্নাত শাওন এবং ছাত্রলীগ নেত্রী তাসলিমা আকতার রোমেনা।

এদিকে, প্রার্থীদের মধ্যে সমঝোতা করতে সময় বেঁধে দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এতে তাহমিনা চৌধুরী লুনা সাধারণ সম্পাদক হিসেবে এককভাবে মনোনিত হলেও সভাপতি নিয়ে সমঝোতা হয়নি। তাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ কমিটি ঘোষণা না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। কিন্তু ১৮ বছর পরে সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হলেও কমিটি ঘোষণা না হওয়ায় সাধারণ কর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।
কক্সবাজার জেলা যুব মহিলা লীগের সম্মেলন কমিটি ঘোষণা না হওয়ায় হতাশ নেতাকর্মী&url=https://coxnewstoday.net/?p=3354" title="Share on LinkedIn" class="simple-share ss-facebook"> কক্সবাজার জেলা যুব মহিলা লীগের সম্মেলন কমিটি ঘোষণা না হওয়ায় হতাশ নেতাকর্মী" title="Vote on Reddit" class="simple-share ss-facebook"> কক্সবাজার জেলা যুব মহিলা লীগের সম্মেলন কমিটি ঘোষণা না হওয়ায় হতাশ নেতাকর্মী" title="Digg this!" class="simple-share ss-facebook">

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM