সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার আদালতে আসামীর উপর হামলার ঘটনায় মামলাঃ আটক-৩

কক্সবাজার আদালতে আসামীর উপর হামলার ঘটনায় মামলাঃ আটক-৩

কাজল কান্তি দে।।

কক্সবাজার আদালত প্রাঙ্গনে আত্মসমর্পণ করতে আসা আসামীর উপর হামলার ঘটনায় ৩ জনকে আটক করেছে কোর্ট পুলিশ।

আটকরা হলেন, কক্সবাজার সদর উপজেলার পিএম খালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাইজপাড়ার মৃত উমর আলীর পুত্র মোঃ সাজ্জাদ (২২) ও মোঃ জাহেদ আলী (৩০) এবং একই এলাকার আমির হামজার পুত্র আরিফফুল্লাহ (২৪)।

বুধবার (২৭ জুলাই) সকালে হামলার ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক এলাহী শাহজাহান নুরী নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, কক্সবাজার সদর কোর্টের সিএসআই, মুজিবুর রহমান এসআই (নিরস্ত্র) বাদী হয়ে বুধবার ২৭ জুলাই রাতে ২০০২ সালের এর দ্রুত বিচার (আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইন) আইনের ৪/৫ ধারায় মামলাটি দায়ের করেন। মামলায় আটক ৩ জন সহ ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

প্রসঙ্গতঃ আসামী মোঃ সাজ্জাদ ও মোঃ জাহেদ আলী পিএমখালীতে নিহত মোর্শেদ আলী প্রকাশ মোর্শেদ বলীর ভাই। এর মধ্যে মোঃ জাহেদ আলী মোর্শেদ আলী প্রকাশ মোর্শেদ বলী হত্যা মামলার বাদী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM