সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে প্রাণ হারালো এক কিশোর

বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে প্রাণ হারালো এক কিশোর

মোহাম্মদ নেছার।।

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি ব্রিজের পূর্ব পাশের বৈদ্যুতিক লাইনের খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে এক কিশোর প্রাণ হারিয়েছে।

নিহত রেজাউল (১৬) মহেশখালী মাতারবাড়ি রাজঘাট এলাকার রমিজের ছেলে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে মাতারবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন।

স্থানীয়রা জানায়, ঝুলন্ত লাশটি দেখে ফায়ার সার্ভিস ও মহেশখালী থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দুপুর ২টায় ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে মহেশখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. আল-আমিন বলেন, প্রাথমিকভবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি ৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM