সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
মো.শাহাদত হোছাইন/ ইমরান জাহেদ।।
বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল আত্নমর্যাদাশীল একটি দেশ। একাত্তরের পরাজিত শত্রুরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। জিয়াউর রহমমানও এই ষড়যন্ত্রের মধ্যে ছিলেন। স্বাধীনতার ঘোষণা নিয়ে অনেকে অনেক সময় বিতর্ক করার চেষ্টা করেছে। বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠকারি হিসেবে জিয়াউর রহমান ছিলেন চতুর্থ নম্বর- কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এম.পি।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের শিখরে আরোহন করছে। তিনি দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। আমাদের দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে খাদ্যের কোন অভাব নেই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ ক্রমেই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। শত বাধার মুখেও পদ্না সেতু হয়ে গেছে। দেশের উন্নয়ন বিএনপি দেখতে পান না। স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামীলীগ আজ ক্ষমতায়।
এমপি হানিফ আরো বলেন, বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কাজ সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। এ জন্য দলকে শক্তিশালী করতে হবে। তাই সব ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।দীর্ঘ ৭ বছর পর উখিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ায় হতাশ হয়ে তিনি আরো বলেন, উখিয়া একটি ঐতিহ্যবাহী উপজেলা। দলকে এগিয়ে নিতে উখিয়া উপজেলা বরাবরেই উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও রাখবে। তবে বিগত ২০ বছরে এত কম, ছোট্ট পরিসরে ও স্বল্প সংখ্যক উপস্থিতি নিয়ে উখিয়া আওয়ামী লীগের মত সম্মেলন আর দেখিনি। মনে রাখতে হবে-আগামী জাতীয় সংসদ নির্বাচন ব্যবস্থাকে অধিকতর গণতান্ত্রিক ও আধুনিক করার লক্ষ্যে আওয়ামীলীগ কাজ করে যাচ্ছে।
এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও হুইফ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার জেলা সাংগঠনিক টিমের প্রধান শাহ আলম চৌধুরী রাজা, সাংসদ সাইমুম সারওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, সাবেক সাংসদ আব্দুর রহমান বদি, রঞ্জিত দাশ, ইউনুস বাঙালী, অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, মাহবুব আলম মাহবু, মুজিবুল হক আজাদ প্রমুখ।
এদিকে, উখিয়া উপজেলা আওয়ামী লীগের বিনা প্রতিদ্বন্দীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী এবং ১৩৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা।
Leave a Reply