সোমবার, ০১ Jun ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
কাজল কান্তি দে।।
কক্সবাজারে পর্যটক দম্পতির কাছ থেকে ছিনতাই করে পালিয়ে যাবার সময় অস্ত্র সহ আটক মো. জাফর (৪০)কে দীর্ঘ ২১ বছর পর ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
কারাদণ্ডপ্রাপ্ত মো. জাফর টেকনাফ সদরের দক্ষিণ জালিয়াপাড়ার মৃত জালাল আহমদের ছেলে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ জানান, ২০০০ সালের ১৭ আগস্ট বেলা ১১টার দিকে ঢাকা থেকে আকবর হোসেন নামে এক পর্যটক তার সপরিবারে কক্সবাজার বেড়াতে আসেন। তারা কক্সবাজারের শহরে হিলটপ সার্কিট হাউজের দক্ষিণ পাশে রাস্তায় পৌঁছালে ছিনতাইকারী দল গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছে থাকা ভিডিও ক্যামেরা, স্বর্ণালংকার ও টাকা ছিনতাই করে নিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে একটি দেশিয় রিভলবার, তিন রাউন্ড গুলিসহ জাফরকে আটক করে। তার মুখে লুকিয়ে রাখা পর্যটক দম্পতির কাছ থেকে ছিনতাই করা একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।
এদিকে, ওই ঘটনায় কক্সবাজার থানার এএসআই হারুন অর রশিদ বাদী হয়ে ওই দিন মামলা করেন। মামলাটি বিচারের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল-৩ নম্বর আদালতে পাঠানো হলে বিচারক আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন। মামলায় সাতজনের সাক্ষ্য প্রমাণে বিচারক তাকে একাধিক ধারায় ১৭ বছরের কারাদণ্ড দেন।
Leave a Reply