সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

এম গিয়াস উদ্দিন।।

কক্সবাজারের পেকুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করা মামলায় গ্রেপ্তার হলেন ছাত্রদল নেতা ফরহাদ হোসাইন (৩০)।

গ্রেপ্তারকৃত ফরহাদ হোসাইন পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও বারবাকিয়া ইউনিয়নের বারাইয়াকাটা এলাকার মৃত মাষ্টার নুরুল হোছাইনের ছেলে।

মঙ্গলবার (২৬ জুলাই) গভীর রাতে চট্টগ্রাম শহরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। পরের দিন বুধবার (২৭ জুলাই) তাকে পেকুয়া থানায় সোপর্দ করা হয়।

জানা গেছে, গত ১৬ জুলাই মগনামা ইউনিয়ন মহিলা দলের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন ভাষা ও কটুক্তি করে। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এনিয়ে ক্ষমতাসীন দলের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়।

এদিকে, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। সভায় নেতৃবৃন্দরা জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি তুলেন।

পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম বাদি হয়ে ইকবাল হোছাইন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসাইন, মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুস চৌধুরীসহ ৫ জনকে আসামি করে পেকুয়া থানায় আইসিটি মামলা করেন।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফরহাদ আলী বলেন, বুধবার বিকেলে র‍্যাবের হাতে আটক আসামিকে থানা হেফাজতে দিয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM