সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় ১২ পর্যটকের মৃত্যু

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় ১২ পর্যটকের মৃত্যু

সিএনটি ডেস্ক।।

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় ১২ জন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।

শুক্রবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা এলাকায় রাস্তা পার হওয়ার সময়ে মাইক্রোবাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম অভিমুখী একটি ট্রেন। ট্রেনটি মাইক্রোটিকে ধাক্কা দিয়ে প্রায় কয়েক মিটার দূরে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, মাইক্রোবাসের সবাই খৈয়াছড়া ঝর্ণা দেখতে আসছিল বলে ধারণা করা হচ্ছে।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, পর্যটকবাহী একটি মাইক্রোবাসের সাথে প্রভাতি ট্রেনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছে শুনেছি। এখনো বিস্তারিত জানি না। আমাদের টিম ঘটনাস্থলে আছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM