বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার সদর উপজেলাধীন পিএমখালী ও খুরুশকুলের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বালু ভর্তি দুটি ডাম্পার গাড়ি জব্দ করেছে কক্সবাজার সদর উপজেলা প্রশাসন।
রোববার (৭ আগস্ট) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া’র নেতৃত্বে রাত সাড়ে ৭টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
সুত্রে জানা যায়, কিছু প্রভাবশালী ব্যক্তি পিএমখালী ও খুরুশকুল ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করে পাহাড় কেটে অবৈধ উপায়ে বালি উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া পিএমখালীর ঘোনারপাড়া ও খরুশকুলের তেতৈয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বালুভর্তি দুটি ডাম্পার জব্দ করে।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া জানান, রাতে পাহাড় কাটার বিষয়ে খবর পেয়ে সাথে সাথে অভিযানে পরিচালনা করে বালুভর্তি দুটি ডাম্পার জব্দ করি। এবিষয়ে বন বিভাগকে নিয়মিত মামলা দায়ের করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। অবৈধভাবে পাহাড় কাটা বা বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় সাথে ছিলেন, পিএমখালী রেঞ্জ কর্মকর্তা আবদুল জব্বার, বিট কর্মকর্তা তোফাজ্জল হোসেন, দিঘীরঘোনা বিট কর্মকর্তা মোশাররফ হোসেন, কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ।
Leave a Reply