সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের উখিয়ার পালংখালী বাজার থেকে দাঁতের ভূয়া চিকিৎসক আটক করা হয়েছে।
কথিত দন্ত চিকিৎসক হুমায়ুন কবির উপজেলার হলদিয়াপালং ইউপির ৭নং ওয়ার্ডের মোহাম্মদ মুসার ছেলে
রবিবার (৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. বিল্লাল হোসেন।
তিনি জানান, পেশাগত ডিগ্রী না থাকলেও পালংখালী বাজারের হাসেম মার্কেটের দ্বিতীয় তলায় অনুমোদনহীন মম’স ডেন্টাল কেয়ারে নিয়মিত রোগী দেখতেন কথিত দন্ত চিকিৎসক হুমায়ুন কবির।হুমায়ূনের মানহীন চিকিৎসাসেবা নিয়ে ক্ষোভ ছিলো সেবাগ্রহীতাদের। সন্দেহ হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেন অনেকেই। অভিযোগের সত্যতা যাচাইয়ে গত শুক্রবার মম’স ডেন্টাল কেয়ারে অভিযান পরিচালনা করে র্যাব-১৫। এসময় পেশাগত সনদ দেখাতে ব্যর্থ হলে তাকে আটক করা হয়।
এছাড়াও চিকিৎসার কাজে ব্যবহৃত স্টেথোস্কোপ, ব্লাড প্রেসার মাপার সেট, প্রেসক্রিপশন প্যাড, ভিজিটিং কার্ড, রিমার ফাইল, ফোরসেফ, নিডল হোল্ডার, কিট বক্স, এলেভেটর, টুথ মডেল সহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
এদিকে, আটক হুমায়ুনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উখিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply