সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে ৪টি বন্দুক ও ২ রাউন্ড গুলিসহ রোহিঙ্গা আটক

টেকনাফে ৪টি বন্দুক ও ২ রাউন্ড গুলিসহ রোহিঙ্গা আটক

 

মোহাম্মদ জুবাইর।।

কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকো ৪টি দেশীয় বন্দুক ও ২ রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব।

আটক জাফর আলম নয়াপাড়ার ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুর রশিদের ছেলে।

রোববার (৭ আগস্ট) সকালে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মোঃ বিল্লাল উদ্দিন জানান, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অস্থায়ী বিজিবি ক্যাম্প সংলগ্ন বক্কর মেম্বারের রাস্তার মাথা নামক এলাকায় কতিপয় সন্ত্রাসী অপরাধমূলক কর্মকান্ড করার জন্য অবস্থান করছে এমন খবর পেয়ে র‌্যাবের একটি টিম অভিযান চালায়। এসময় দৌঁড়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল জাফর আলমকে আটক করে। তার দেহ তল্লাশী করে অস্ত্র ও গুলি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসা বাদে ধৃত ব্যক্তি জানায় টেকনাফ নয়াপাড়া মোচনী ক্যাম্প এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহারের উদ্দেশ্যে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ তার হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে।

তিনি আরো জানান, আটক জাফরের বিরুদ্ধে অস্ত্র আইনে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM