সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় মাদক মামলার দীর্ঘদিনের পলাতক আসামী গ্রেফতার

কুতুবদিয়ায় মাদক মামলার দীর্ঘদিনের পলাতক আসামী গ্রেফতার

কাইছার সিকদার।।

কুতুবদিয়া থানার বিশেষ অভিযানে মাদক মামলার দীর্ঘদিনের একজন পলাতক আসামী গ্রেফতার হয়েছেন৷

রবিবার (৭আগষ্ট) বিকাল সাড়ে চারটায় গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থানার একটি বিশেষ টিম আলী আকবর ডেইলের শান্তিবাজার এলাকা থেকে গ্রেফতার করেন তাকে৷ গ্রেফতাকৃত আবদুল মন্নান কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নে ৩নং ওয়ার্ড়ের(আবদুল হাদী সিকদার পাড়া)’র মৃত রশিদ আহমদের ছেলে৷

কুতুবদিয়া থানার বরাত দিয়ে, দীর্ঘদিন যাবৎ এক মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী কুতুবদিয়ায় তার নিজ এলাকায় আত্মগোপন করে আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর হায়দারের নির্দেশনায় এসআই ওবায়দুল হক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন৷ পরে (৭) আগষ্ট বিকাল সাড়ে চারটায় আলী আকবর ইউনিয়নের শান্তিবাজার এলাকা থেকে আবদুল মান্নান নামের ঐ পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন থানা পুলিশ৷ গ্রেফতারকৃত আবদুল মান্নান একই এলাকার মৃত রশিদ আহমদের ছেলে৷

উল্লেখ্য, তিনি ৩৮৫০ পিচ ইয়াবা নিয়ে ২০১৮ সালের ৩০ডিসেম্বর ফেনী থেকে র‍্যাব-৭ এর হাতে আটক হয়েছিলেন৷ ধারা-১৯৯০ সালের মাদক আইনের ১৯(১), এর ৯(খ), অনুযায়ী ফেনী সদর থানায় তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু হয়েছিল যার মামলা নং-(৪৩/৭৭৮)৷ এই মামলার পলাতক আসামী হিসেবেই আবদুল মান্নান গ্রেফতার হন৷

এলাকাবাসি সুত্রে জানা যায়, আবদুল মান্নান দীর্ঘদিন যাবৎ এলাকায় অবস্থান করে বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে আছেন৷ কিছুদিন পূর্বে তিনি ভিটেবাড়ি দখলের উদ্দেশ্যে নিজের থাকার পলিথিনের ঘরে নিজে আগুন লাগিয়ে তার আপন চাচাত ভাইদের আসামী করে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন৷

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর হায়দার জানান, একজন মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার হয়েছেন, সম্পূর্ণ আইনি প্রকৃয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে৷ সকল অপরাধ ও মাদক নির্মূলে এই বিশেষ অভিযান চলমান থাকবে বলে তিনি নিশ্চিত করেন৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM