সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
মোহাম্মদ ইলিয়াছ।।
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী খোন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজে ফাইলিং করার সময় রশি ছিড়ে ফাইলিং স্ট্যান্ড ভেঙ্গে পড়ে ২ জন নিহত হয়েছে।
নিহতরা হলেন, ফাঁসিয়াখালীর ৮ নম্বর ওয়ার্ডস্থ কিসমত পাড়ার মৃত ছিদ্দিক আহমদের ছেলে আব্দু শুক্কুর (৫৫) ও মৃত লাল মিয়ার ছেলে সোলতান আহমেদ (৫০)।
শনিবার (৬ আগষ্ট) বিকাল সাড়ে ৫টার দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ চলছে। শনিবার বিকালে ফাইলিং করার সময় রশি ছিড়ে ফাইলিং স্ট্যান্ড ভেঙ্গে পড়ে। এসময় ভবন নির্মাণ কাজ দেখতে যাওয়া নিকটস্থ পাড়ার দুই বাসিন্দা চাপা পড়ে মারা যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় মারা গেছে ভবন নির্মাণ কাজ দেখতে যাওয়া দুই ব্যক্তি। ঘটনাটি নিয়ে থানায় কেউ অভিযোগ করেনি। এরপরও বিষয়টিতে কোন ত্রুটিবিচ্যুতি রয়েছে কি-না খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply