সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
মহেশখালীতে মুজিববর্ষের ঘর দখলের অভিযোগ, দখলকারীকে ১ মাসের কারাদণ্ড

মহেশখালীতে মুজিববর্ষের ঘর দখলের অভিযোগ, দখলকারীকে ১ মাসের কারাদণ্ড

মোহাম্মদ নেছার।।
কক্সবাজারের মহেশখালীতে মুজিববর্ষের ঘর দখলের অভিযোগে নুরুল কাদের (৫০) নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত নুরুল কাদের উপজেলার শাপলাপুর ইউনিয়নের জামিরছড়ি এলাকার মৃত ইউছুফের পুত্র।
রোববার (৭ আগস্ট) দুপরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন।
মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ভূমিহীনদের জন্য তৈরি করা ঘর দখলের অভিযোগে নুরুল কাদের নামের এক ব্যক্তিকে ১মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন জানান, শাপলাপুরে নুরুল কাদের নামের এক ব্যক্তি নিজের ঘর নিজেই ভেঙে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য তৈরি করা ঘর অবৈধভাবে দখল করেন। খবর পেয়ে দ্রুত সময়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে তাকে উচ্ছেদ করা হয় এবং এক মাসের কারাদণ্ড প্রদান করা  হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM