সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার শহরের ৬নং ঘাট এলাকার রাণী ফার্মেসীকে সাময়িক বন্ধ ঘোষণা করেছে জাতীয় ভোক্তা অধিকার কক্সবাজার কার্যালয়। এছাড়া, সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে ভোক্তা পর্যায়ে গ্যাস বিক্রি করায় বিমানবন্দর সড়ক এলাকার কক্স ট্রেড লিংক এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (৮ আগস্ট) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার কক্সবাজার কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
অভিযান সুত্রে জানা গেছে, কক্সবাজার
বিমানবন্দর সড়ক এলাকার কক্স ট্রেড লিংক এন্টারপ্রাইজকে সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে ভোক্তা পর্যায়ে গ্যাস বিক্রি, মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপন যন্ত্র রাখা, প্রয়োজনীয় কাগজপত্র দেখার অপারগতা প্রকাশ করার কারণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন-২০০৯ মোতাবেক প্রতিষ্ঠানটিকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় ৷
কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় ভোক্তা অধিকার কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় শহরের বিমানবন্দর সড়ক এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারনা করা হয়। অভিযানকালে ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদনবিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।
Leave a Reply