সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কটেজ জোনে টর্চার সেলঃ ৪ পর্যটক উদ্ধার, আটক-১১

কটেজ জোনে টর্চার সেলঃ ৪ পর্যটক উদ্ধার, আটক-১১

ইব্রাহিম খলিল।।

কক্সবাজারের হোটেল-মোটেল জোনে টর্চার সেলের সন্ধান মিলেছে। চারজনকে জিম্মিদশা থেকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।

উদ্ধার হওয়া ৪ জন হলো, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককূল এলাকার ইফাজ উদ্দিন ইমন (১৭), আব্দুল্লাহ আল মামুন (১৫) এবং টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার দীল মোহাম্মদ (১৭) ও চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার মো. ইমরান (১৯)।

রোববার (৭ আগস্ট) রাত ১১টা থেকে সোমবার (৮ আগস্ট) ভোর ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। অভিযানে সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে ১১ জনকে আটক করা হয়েছে।

আটক ১১ দালালরা হলো, মো. আলমগীর (৪৫), মো. সেলিম (২০), আকাশ দাস (২৩), মো. জোবায়ের (২৮), মো. মামুন (২২), নাজির হোসেন (২৮), সেকান্দর আলী (২৮), মো. সোহেল (৩০), মো. জাহাঙ্গীর আলম(৩৩), মো. জসিম (২৭), মো. পারভেজ (২৫)।

উদ্ধারকৃতরা জানান, সেখানে ৫-৬ জন ছেলে ও তিনজন নারী ছিল। দালালের মাধ্যমে প্রলোভন দেখিয়ে পৃথকভাবে তাদের ওই কটেজে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রবেশ করার পর নারীদের সঙ্গে আপত্তিকর ছবি তুলে মোটা অংকের টাকা দাবি করা হয়। হাতিয়ে নেওয়া হয় সব টাকা-পয়সা। আরও টাকার জন্য পরিবারকে জানাতে তাদের ওপর নির্যাতন চালানো হয়।

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, কলাতলীর শিউলি কটেজের একটি কক্ষে জিম্মি করে রাখা চার পর্যটককে উদ্ধার করা হয়েছে এবং ওই কক্ষ থেকে নির্যাতনের নানা উপকরণও জব্দ করা হয়। এসময় সংঘবদ্ধ অপরাধীরা বিকল্প একটি পথ দিয়ে পালিয়ে যায়।

তিনি আরো জানান, এ রকম আরো কয়েকটি কটেজে পর্যটকদের জিম্মি করে নির্যাতনের তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত চলছে। অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM