সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রামুতে ৬ হাজার পিচ ইয়াবা উদ্ধার, আটক-১

রামুতে ৬ হাজার পিচ ইয়াবা উদ্ধার, আটক-১

নুরুল হক সিকদার।।

কক্সবাজারের রামুতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটক জহির আলম টেকনাফের মরিচ্যা ঘোনা এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (৯আগস্ট) দুপুর ২ টার দিকে রামুর জোয়ারিয়ানালার চা বাগান বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের ইন্সপেক্টর নুরুল আলম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামুর জোয়ারিয়া নালার চা বাগান বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে, ইয়াবাসহ আটক ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM