সোমবার, ০১ Jun ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ার কৃতি সন্তান গিয়াস উদ্দিন কক্সবাজার সরকারি কলেজের নতুন অধ্যক্ষ

কুতুবদিয়ার কৃতি সন্তান গিয়াস উদ্দিন কক্সবাজার সরকারি কলেজের নতুন অধ্যক্ষ

 

মো.শাহাদত হোছাইন।

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার কৃতি সন্তান অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন (৭৫৯১) কক্সবাজার সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।

মোহাম্মদ গিয়াস উদ্দিন কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের চৌধুরীপাড়ার মৌলবী পরিবারের কৃতিসন্তান।

সোমবার (৮ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব (সরকারি কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক আদেশে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন সহ ১৩ জন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেশের বিভিন্ন কলেজে অধ্যক্ষ ও উপধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।

কক্সবাজার জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজের নিয়মিত অধ্যক্ষ পদে পদায়ন হওয়া অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন সংযুক্তিতে একই কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন।

তাছাড়া, কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কামরুল হাসান অবসরজনিত পিআরএল-এ যাওয়ার পর থেকে বিশিষ্ট স্কাউট ব্যক্তিত্ব অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন একই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্বে ছিলেন। অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন সহ নতুন পদায়নকৃত সকল কর্মকর্তাকে আগামী ১৪ আগস্টের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM