সোমবার, ০১ Jun ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
দৈনিক কক্সবাজার সংবাদ পত্রিকা অফিসে দুর্ধর্ষ চুরি

দৈনিক কক্সবাজার সংবাদ পত্রিকা অফিসে দুর্ধর্ষ চুরি

 

বিশেষ প্রতিবেদক :

কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার সংবাদ পত্রিকা অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
এসময় পত্রিকা অফিসের লকারে থাকা নগদ দেড় লক্ষ টাকাসহ প্রয়োজনীয় ডকুমেন্ট ও জিনিসপত্র চুরি হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৮ আগস্ট) দুপুর ১২টা থেকে ১ টার
মধ্যে হোটেল তাজশেবা (২য় তলা)’র পত্রিকা কার্যালয়ে এই চুরির ঘটনা ঘটে। অফিসের সিসিটিভি ফুটেজে চোরের চুরি করে পালিয়ে যাওয়ার এসব দৃশ্য সংরক্ষিত আছে।

দৈনিক কক্সবাজার সংবাদের কম্পিউটার অপারেটর আব্দুল করিম জানান, আমি সকাল সাড়ে ১০ টার দিকে রীতিমত অফিস বন্ধ করে বাসায় চলে যাই। পরে আমার সম্পাদক অফিসে এসে দেখেন দরজার তালা ভাঙ্গা এবং আমাকে সে বিষয়ে অবগত করলে সাথে সাথে আমিও অফিসে আসি। ভেতরে ঢুকে দেখি সবকিছু এলোমেলো, প্রতিটি টেবিলের ড্রয়ার ভেঙ্গে রাখা এবং লকারও তালা ভাঙ্গা। চোর সদস্য নগদ দেড় লক্ষ টাকা সহ প্রয়োজনীয় ডকুমেন্ট ও জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এছাড়াও অনেক প্রয়োজনীয় জিনিসপত্র নেই দেখতে পাই।

পত্রিকার সম্পাদক এম. আমান উল্লাহ বলেন, পত্রিকা অফিসে চুরি হওয়া দুঃখজনক ঘটনা। ঘটনাটি আমাকে অবাক করেছে। আমার অফিস থেকে নগদ দেড় লক্ষ টাকাসহ অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট চুরি করে নিয়ে গেছে। তাৎক্ষণিক বিষয়টি কক্সবাজার সদর মডেল থানা ওসি (তদন্ত) মো: সেলিম উদ্দিনকে ফোন দিয়ে জানানো হয়। পরে তিনি সদর মডেল থানার এসআই নাজমুল সহ একটি টিম ঘটনা স্থল পরিদর্শনের পাঠান। এ ঘটনায় দৈনিক কক্সবাজার সংবাদ পত্রিকার কর্তৃপক্ষের পক্ষ থেকে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM