সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়ার রেজুখালের মোহনা থেকে মহিলার লাশ উদ্ধার

উখিয়ার রেজুখালের মোহনা থেকে মহিলার লাশ উদ্ধার

বেলাল আজাদ।।

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের রেজুখালের মোহনা থেকে ভেসে আসা এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবতীর নাম আয়েশা বেগম (২২) জালিয়া পালং ইউনিয়নের ঝাউবাগান এলাকার জসিম উদ্দিনের স্ত্রী।

সোমবার (১৫ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের রেজুখাল মোহনায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে, ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের মামা বলেন, রবিবার বিকালে শশুরবাড়ি থেকে আয়েশা বের হয়ে যায় বলে ফোনে আমাকে জানায় তার শশুর ফজল। সকালে খবর পেয়ে এখানে আসি। কিভাবে কি হলো, মোটেই বুঝতে পারছি না। এটি কি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন, এটি মানতে আমাদের কষ্ট হচ্ছে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওলিউর রহমান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেলোয়ার-কামিজ পরিহিত আনুমানিক ২২ বছর বয়সী যুবতীর লাশ উদ্ধার করে। মরদেহ সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। যুবতীর মৃত্যু রহস্য উদঘাটনে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM