সোমবার, ০১ Jun ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
মো.শাহাদত হোছাইন।।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে কারাগারে না রেখে বাসায় রেখে চিকিৎসা করাচ্ছেন। এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে। তার পুত্র তারেক রহমান বিদেশে চিকিৎসা করানোর কথা বলে নিয়ে গিয়ে, বিষ খাইয়ে তার মাকে মেরে ফেলে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দেবে-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।
সোমবার (১৪ আগস্ট) বিকালে কক্সবাজারের পাবলিক লাইব্রেরির শহিদ দৌলত ময়দানে জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড.ফরিদুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নওফেল বলেন, যারা মানুষ হত্যা করেছে, কেউ রেহাই পাবেন না। বিদেশে বসে নমিনেশন বিক্রি করে টাকা কামানো তারেক জিয়ার প্রধান কাজ, একাজে তার চৌদ্দ গোষ্ঠী জড়িত। দন্ডিত হওয়ার পরেও খালেদাকে ঘরে রাখছে শেখ হাসিনা। দেশের বাইরে মাকে নিতে পারলে বিষ খাওয়ায়ে মাকে মেরে আ’লীগের নাম দিতো তার ছেলে। নোংরা রাজনীতি করে চলছে বিএনপি। বাংলাদেশের এদের ওয়ারিশদের মোকাবিলা করতে হবে। ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করতে চায়, তাদেরকে প্রতিহত করতে হবে। এ সরকারের আমলে সবচেয়ে বেশি মসজিদ, মাদ্রাসা সরকারি হয়েছে।
বিএনপির অপরাজনীতির কারণে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি বারবার বাঁধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে উপমন্ত্রী বলেন, গণতন্ত্র সবার সম্মিলিত প্রয়াসের ফল। কিন্তু গণতন্ত্রকে নসাৎ করে প্রতিষ্ঠিত বিএনপি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অপরাজনীতি শুরু করেছে। এদেশের মানুষ বিভীষিকাময় দিন দেখেছে। জামাতিদের নিয়ে সেদিন জ্বালাও- পোড়াও করে হাজার হাজার মানুষের ঘর-বাড়ি পুড়ে দিয়েছে। গাড়ীতে মানুষকে আগুন দিয়ে পুড়ে মেরেছে। জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। দেশকে আফগানিস্তান বানানোর পাঁয়তারা করেছে। তাদের এই অপরাজনীতির ফল এখন তাদেরকে ভোগ করতে হচ্ছে। তিনি খালেদা জিয়া ও তার পুত্র তারেকুর রহমানকে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইতে বলেন।
তিনি বলেন, সারা বছর ষড়যন্ত্র হয়। তবে আগস্ট মাস আসলে একটু বেশি হয়। বঙ্গবন্ধু সাড়ে তিন বছরে দেশ পরিবর্তন করে দিয়েছেন। এমনকি ১৯৭৩ সালে বিশাল সমুদ্রের মালিকানা আদায় করে নিয়েছেন। বঙ্গবন্ধু, ইতিহাস, বাংলাদেশকে যারা মানে না, তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই চলেছে। সারা পৃথিবীতে জিনিসপত্রের দাম বাড়ছে, তেলের দামও বাড়ছে, আমাদের দেশেও বাড়ানো হয়েছে। বিএনপির কিছু নেতারা গোপনে আমাদের বলে শেখ হাসিনা আবারও ক্ষমতা থাকুক আমরা চাই। জামায়াত-বিএনপি ক্ষমতা গেলে বাংলাদেশকে তারা আফগানিস্তান বানিয়ে ফেলবে।
নওফেল আরো বলেন, পুলিশ প্রশাসনকে বলবো, ২০১৪ সালে যারা বোমাবাজি করেছে তাদের নাম প্রকাশ করে দিন। আপনারা তাদের চিহ্নিত করুন। জ্বালাও-পোড়াও মামলার আসামীরা প্রকাশ্যে এসে হুমকি-ধমকি দিচ্ছে। তাদের আইনের আওতায় আনা হোক। না হয় তারা যেকোনো মুহুর্তে দেশকে অস্থিতিশীল করতে পারে। আমাদের কঠিন সময় আসছে, আমাদের প্রস্তুতি নিতে হবে। জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসীকে রুখে দিতে মাঠে নামতে হবে, আমাদের শপথ নিতে হবে।
কক্সবাজার জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সাবেক সাংসদ এথিন রাখাইন, সহ-সভাপতি রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সিআইপি, যুগ্ম সাধারণ সম্পাদক এড. রণজিত দাশ, সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
Leave a Reply