সোমবার, ০১ Jun ২০২৬, ০১:২১ অপরাহ্ন
কাজল কান্তি দে।।
কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের আনুর দোকান এলাকায় পাহাড় কেটে বসতি স্থাপনের অপরাধে একজনকে ৯০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। পৃথক অভিযানে সদরের পিএমখালী ইউনিয়নের তোতকখালী এলাকায় মাদক সেবন করার অভিযোগে একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
রবিবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলে এ অভিযান।
সুত্রে জানা গেছে, কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের আনুর দোকান এলাকায় পাহাড় কেটে বসতি স্থাপনের অপরাধে একজনকে ৯০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
এছাড়া, দন্ডপ্রাপ্ত ব্যক্তি ভবিষ্যৎতে আর কোন স্থাপনা করবে না এবং অবৈধ স্থাপনা দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে ফেলার অংগীকারও করেন।
এদিকে, রবিবার সন্ধ্যায় পৃথক অভিযানে সদরের পিএমখালী ইউনিয়নের তোতকখালী এলাকায় মাদক সেবন করার অভিযোগে একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ১০০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এই সময় কক্সবাজার উত্তর বনবিভাগের কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply