সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধে অভিযান

রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধে অভিযান

ইমরান জাহেদ।।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৫ এর বিভিন্ন ব্লকে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বন্ধ করতে অভিযান চালানো হয়েছে।

রোববার (১৪ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জানা যায়, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে রাস্তা-ঘাটে সোলার স্ট্রিট লাইট থাকার কথা বলা হয়েছে। এর পাশাপাশি আছে মিনি গ্রিড, ন্যানো গ্রিডের মাধ্যমে দেওয়া বিদ্যুৎ সংযোগ। ক্যাম্পের রোহিঙ্গারা এই সকল বিদ্যুৎ এর উৎস থেকে অবৈধভাবে নিজেরাই সংযোগ তৈরি করে নিচ্ছে নিজেদের শেল্টার ও বিভিন্ন স্থানে স্থাপিত ছোট-বড় দোকানে। এসব দোকানগুলো অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ লাইন দিয়ে জমজমাটভাবে আড্ডা চলে রাত ১২ টা ১ টা পর্যন্ত। ক্যাম্প এলাকায় ঘুরে মোচড়া বাজার, বালুখালি ক্যাম্প ১১ ও ১২ সড়কের বাজার, মরা গাছতলা বাজার, লম্বাশিয়া বাজারসহ ক্যাম্পের অভ্যন্তরে অবস্থিত সকল বাজার ও জনসমাগমের স্থানের চিত্র প্রায় একই রকম পাওয়া গেছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান শাওন বলেন, এটা কোনো বিশেষ অভিযান নয়, ক্যাম্পের নিয়মিত কার্যক্রমের অংশ। ক্যাম্পের অভ্যন্তরে সকল বিষয় নিয়ন্ত্রণে তিনি সবার সহযোগিতা চেয়ে ও ক্যাম্পের সচেতনতা বৃদ্ধিমূলক কাজের সাথে যুক্ত এনজিওদের আরও বেশি সচেতনভাবে কাজ করতে অনুরোধ জানান।

ক্যাম্প-৫ এর ক্যাম্প-ইনচার্জ সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান শাওন এই অভিযানে নেতৃত্ব দেন। এসময় এপিবিএনের সদস্যসহ ও সংশ্লিষ্টরা সাথে ছিলেন।

উল্লেখ্য, তিনি এর পূর্বেও লম্বাশিয়া ও ক্যাম্প-১২ এর অবৈধ দোকান এবং মাদক উদ্ধারে এপিবিএন সদস্যদের সাথে নিয়ে একাধিকবার বড় বড় অভিযান পরিচালনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM