মোহাম্মদ ইলিয়াছ।।
কক্সবাজারের চকরিয়ায় চারটি পেট্টোল পাম্পে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে সহকারি কমিশনার (ভূমি) মোঃ রাহাত উজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে।
চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রাহাত উজ্জামান বলেন, পেট্টোল পাম্পগুলোতে পরিমাপে কম ও অন্যান্য বিষয় যাচাই করা হয়। এসময় পরিমাপে কম পাওয়ায় একটি পেট্রোল পাম্পকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, অন্য তিনটি পেট্রোল পাম্পে ওজন যথাযথ পাওয়া গেলেও ওজনের বিএসটিআই কর্তৃক প্রদত্ত ক্যালিব্রেশন চার্ট হালনাগাদ না থাকায় ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এদিকে, অভিযানে চকরিয়া থানা পুলিশ ও বিএসটিআই সার্বিক সহযোগিতা প্রদান করেন।
Leave a Reply