সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
ফোরকান আহমদকে আবারও কউক’র চেয়ারম্যান হিসেবে চায় কক্সবাজারবাসী

ফোরকান আহমদকে আবারও কউক’র চেয়ারম্যান হিসেবে চায় কক্সবাজারবাসী

 

মো.শাহাদত হোছাইন।।

লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে আবারও পেতে চায় কক্সবাজারবাসী।

শুক্রবার (১৯ আগষ্ট) বিকাল ৫ টায় শহরের একটি অভিজাত হোটেলে যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে আমরা কক্সবাজারবাসী সংগঠন এবং কক্সবাজার নাগরিক ফোরাম।

সংবাদ সম্মেলনে দাবী করা হয়, ককক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ নিয়ে জটিলতায় স্থবির হয়ে পড়েছে কক্সবাজাররের উন্নয়ন কার্যক্রম। কউক চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদের মেয়াদ শেষ হলে নতুন চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়ায় এই জটিলতা দেখা দেয়। কক্সবাজারবাসীর মতে লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ প্রধান মন্ত্রীর একজন যোগ্য প্রতিনিধি হিসেবে তাঁর মেয়াদে কক্সবাজারে ব্যাপক উন্নয়ন সাধিত করেছেন। তাই, লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদকে আরো এক মেয়াদের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দেয়ার দাবী জানানো হয়। তারা এবিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ.ন.ম হেলাল উদ্দিন জানান, ২০১৬ সালের ১৭ আগষ্ট প্রধানমন্ত্রীর একান্ত আন্তরিকতায় যাত্রা শুরু করে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়
কক্সবাজারের কৃতি সন্তান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদকে। তাঁর মেয়াদে কক্সবাজারে ৮ শত কোটি টাকার কাজ বাস্তবায়ন হয়েছে। এর মধ্যে আছে, নিজস্ব অর্থায়নে ৩শত ৫৮ কোটি টায় নির্মিত হয় আবাসন প্রকল্প। ২৫৮ কোটি টাকায় শেষ হওয়ার পথে কক্সবাজার শহরের ৫.২ কিমি প্রধান সড়কের কাজ। শহরের তিনটি মজাপুকুর সংস্কার করা হয় ৪৮ কোটি টাকায়। এছাড়াও ১১০ কোটি টাকায় নির্মান করা হয় দৃষ্টি নন্দন ১০ তলা নিজস্ব কউক ভবন। তাঁর পারফর্মেন্স এর কারণে তিনি ইতোমধ্যে অর্জন করেছেন শুদ্ধাচার পুরষ্কার।

এছাড়াও ১০ তলা কউক ভবন নির্মাণ প্রকল্প থেকে ৪কোটি টাকা সাশ্রয় করে সরকারী তহবিলে ফেরত দিয়ে চমক সৃষ্টি করেছেন। একইভাবে ২৮৩ কোটি টাকার প্রধান সড়ক প্রকল্প থেকেও টাকা সাশ্রয় হতে পারে বলে জানিয়েছেন কউক চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ। তাঁর একান্ত প্রচেষ্টায় পর্যটন শহর কক্সবাজারকে মাননীয় প্রধানমন্ত্রীর কাঙ্খিত সেই আধুনিক কক্সবাজার হিসেবে গড়ে তোলার লক্ষে একটি মাষ্টার প্ল্যানও সমাপ্ত হওয়ার পথে রয়েছে। কক্সবাজারবাসী চলমান প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য এই রকম একজন সৎ যোগ্য ও দূর্নীতিমুক্ত ব্যক্তি লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদকে আরো এক মেয়াদে কউকের চেয়ারম্যান হিসেবে পেতে চায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কক্সবাজারের দুই সামাজিক সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কমরেড সমীর পাল, সাবেক পৌর মেয়র সরওয়ার কামাল, সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক শামসুল হক শারেক, অধ্যাপক এ এস এম আনোয়ার হক, সাংবাদিক সাইফুল ইসলাম চৌধুরী, আনিসুল হক চৌধুরী, সফিনা আজিম, নুরুল আজিম কনক, সাংবাদিক ইকরাম চৌধুরী টিপু, সাংবাদিক মহসীন শেখ, মা টিনটিন রাখাইন, সাংবাদিক শহিদুল্লাহ, সাংবাদিক আমানুল হক বাবুল, মুজিবুল হক, মোস্তফা কামাল রিফাত, মনোয়ারা মনি ও ইসমত জাহান প্রমূখ।

এদিকে,সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি ও আমরা কক্সবাজারবাসী সংগঠনের সহ-সভাপতি আ.ন.ম হেলাল উদ্দিন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM