সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়া আ’লীগের সাংগঠনিক প্রতিনিধি সভায় ইউনিয়ন সাধারণ সম্পাদকসহ ৩ নেতার ওপর হামলা

কুতুবদিয়া আ’লীগের সাংগঠনিক প্রতিনিধি সভায় ইউনিয়ন সাধারণ সম্পাদকসহ ৩ নেতার ওপর হামলা

 

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা আ’লীগের সাংগঠনিক প্রতিনিধি সভায় উপজেলা আ.লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের নেতৃত্বে লেমশীখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তাকে উদ্ধার করতে গেলে আরো ২ জন নেতা হামলার শিকার হয়েছে বলে জানা গেছে।

মারধরের শিকার অন্য ২ জন হলেন, উপজেলা আওয়ামী লীগ সদস্য ও কুতুবদিয়া উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি সাবেক ছাত্রনেতা রেজাউল করিম এবং দক্ষিণ ধুরংয়ের ৪নং
ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফোরকান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের ভাই ও কৈয়ারবিল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আজমগীর মাতবর এবং ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড সভাপতির নেতৃত্বে প্রথমে আলোচনা সভায় বক্তব্য প্রদানকালীন রেজাউল করিমের উপর হামলার ঘটনা ঘটে।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১১ টার দিকে বড়ঘোপ ইউনিয়নের কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে এ ঘটনা ঘটে।

উপস্থিত নেতাকর্মীরা জানান, সাংগঠনিক
প্রতিনিধি সভায় লেমশীখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল করিম বক্তব্য দিতে গেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর জানতে চান তাকে কে দাওয়াত দিয়েছেন এবং বক্তব্য দিতে কে বলেছেন। এনিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তার বক্তব্যের সময় মাইকের সাউন্ড বন্ধ করে দিয়ে আওরঙ্গজেব মাতবর বক্তব্য দেওয়া শুরু করেন। দুইজনের বক্তব্য এক সাথে চলতে থাকে। এই ঘটনায় সভাপতি আওরঙ্গজেব মাতবর সাধারণ সম্পাদক
রেজাউলকে থামতে বলেন এবং মিটিং থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন। ওই নির্দেশ অমান্য করায় রেজাউলকে মারধরের নির্দেশ দেন আওরঙ্গজেব মাতবর। তখনি তাকে আজমগীর মাতবরসহ কয়েকজন দল বেঁধে চেয়ার নিয়ে মারধর শুরু করে। তাকে উদ্ধার করতে গেলে আরো ২জনকে মারধর করে তারা। এ নিয়ে উত্তেজনা শুরু হলে কিছু সময় সাংগঠনিক আলোচনা সভাটি বন্ধ থাকে। এতে উপস্থিত আরো কয়েকজন নেতাকর্মী এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তন্মধ্যে উন্নত চিকিৎসার জন্য রেজাউলকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে আহত রেজাউল করিম বলেন, প্রতিনিধি সভায় আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তার ভাইদের অতীত রাজনীতি সম্পর্কে নেতাকর্মীদের অবগত করায় আমার ওপর হামলা হয়। চিকিৎসা শেষে এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নেব। তার আগে জেলা আওয়ামী লীগকে বিষয়টি লিখিত অবহিত করব।

সভায় তার দেওয়া বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ১৯৭৫ সালে আওরঙ্গজেব ফ্রিডম পার্টির উপজেলা সভাপতি ছিলেন। তার কৈয়ারবিল ইউপির বর্তমান আওয়ামী লীগ সভাপতি এক সময় শিবিরের রাজনীতিতে যুক্ত ছিলেন। এ সমস্ত ইতিহাস তুলে ধরেছিলাম।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নুরচ্ছফা বি.কম বলেন, রেজাউল বক্তব্য দিতে মঞ্চে উঠলে সভাপতি তাকে বক্তব্য না রাখতে বলেন। তবুও রেজাউল বক্তব্য দেওয়া শুরু করলে সভাপতির সাথে হাতাহাতি হয়। পরে সভাপতি ও তার ভাইয়েরা রেজাইলকে হলরুম থেকে বের করে দেয়। এরপর সভাস্থলে বাইরে কি হয়েছে আমি দেখিনি।

অভিযুক্ত কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর বলেন, প্রতিনিধি সভা বানচালের চেষ্টা করেছিলেন রেজাউল। এ কারণে নেতাকর্মীরা তাকে সভাস্থল থেকে বের করে দিয়েছে। ওখানে কোনো মারধরের ঘটনা ঘটেনি। বের করার সময় ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM