সোমবার, ০১ Jun ২০২৬, ০২:০২ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
প্রধান বিচারপতির সাথে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রধান বিচারপতির সাথে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

 

মো.শাহাদত হোছাইন।।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কক্সবাজার আসলে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও জেলার শীর্ষ আইন কর্মকর্তাগণের মধ্যে সৌজন্যে সাক্ষাৎ হয়।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০ টার দিকে কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে এ সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আদালতে বিচার প্রক্রিয়া যৌক্তিক সময়ের মধ্যে সম্পন্ন হলে বিচার বিভাগ ও সংশ্লিষ্ট সকলের প্রতি বিচারপ্রার্থী ও জনসাধারণের আস্থা ও আগ্রহ অনেক বাড়ে। আবার ন্যুনতম সময়ের মধ্যে বিচার নিষ্পত্তি করাও সংশ্লিষ্ট সকলের দায়িত্ববোধের মধ্যে পড়ে। তাই বিচার প্রক্রিয়া যাতে কোনভাবেই বিলম্বিত না হয়, সেজন্য আইনজীবীদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। প্রধান বিচারপতি’র সাথে সাক্ষাত করা প্রতিনিধিদলের একজন সদস্য এ তথ্য জানিয়েছেন।

সৌজন্যে সাক্ষাতে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, কক্সবাজারের জিপি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এসময় মামলার আধিক্য বিবেচনা করে চকরিয়া চৌকি আদালত ও কক্সবাজারে আরো অতিরিক্ত ৩ জন যুগ্ম জেলা পদমর্যাদার বিচারকের পদ সৃজন করার জন্য, কক্সবাজারের বর্তমান আদালত ভবন এলাকায় প্রস্তাবিত নতুন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানান। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ সময় আইনজীবী সমিতির নেতৃবৃন্দের অনুরোধ মনযোগ দিয়ে শোনেন এবং এ বিষয়ে সব তথ্য-উপাত্ত দেখে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বলে জানান।

কক্সবাজারে ইতিমধ্যে আরো অতিরিক্ত ৪ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারকের পদ সৃষ্টি করায় এবং তিনি সপরিবারে কক্সবাজার সফরে আসায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী-কে কৃতজ্ঞতা জানান।

এদিকে, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও জেলার শীর্ষ আইন কর্মকর্তাগণ এসময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং প্রবাল উপহার দেন।

প্রসঙ্গত, দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২ দিনের সফরে গত বৃহস্পতিবার ১৮ আগস্ট বিকেলে স্বপরিবারে কক্সবাজার আসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM