সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে অভিযান, অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী জুবায়ের গ্রেফতার

টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে অভিযান, অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী জুবায়ের গ্রেফতার

 

মুহাম্মদ জুবাইর।।

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটারগান এবং ৮ রাউন্ড গুলিসহ দূধর্ষ সন্ত্রাসী জুবায়ের (২৩) কে গ্রেফতার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।

বুধবার (২৪আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নুর গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,বুধবার (২৪আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প ব্লক-এইচ, শেড-৬৮৯/০৪, এমআরসি- ৬৩৩৩৮ এর বাসিন্দা লালু মিয়ার ছেলে দুধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী জোবায়ের (২৩) কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার হেফাজত থেকে ২টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ তালিকা মুলে জব্দ করা হয়।

তিনি আরো জানান,অবৈধ অস্ত্র ও গুলিসহ গ্রেফতার দূধর্ষ সন্ত্রাসী জোবায়েরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM