সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ, মামলা দায়ের

কুতুবদিয়ায় আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ, মামলা দায়ের

বিশেষ প্রতিবেদক।।
কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে কুতুবদিয়ায় তৃণমূল আওয়ামী লীগ।
বুধবার (২৩ আগস্ট) সকালে কুতুবদিয়া উপজেলা গেইটে  এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশের আগে একটি বিশাল মিছিল কুতুবদিয়া উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সুত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক প্রতিনিধি সভায় লেমশীখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমকে কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি  আওরঙ্গজেব মাতবর ও তার ভাই আজমগীর মাতবরের নেতৃত্বে হামলা করা হয়েছে। তাকে হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে কুতুবদিয়ার তৃণমূল আওয়ামী লীগ।
 বক্তারা বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর একজন প্রিডমপার্টির নেতা ছিলেন। তার ভাই আজমগীর মাতবর বর্তমানে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হলেও একসময় দুধর্ষ শিবির ক্যাডার ছিলেন। তারা কেমনে আওয়ামী লীগের নেতা হয়, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। তাদেরকে যদি আওয়ামী লীগ থেকে সরানো না হয়, তাহলে কুতুবদিয়ায় আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে ধ্বংস করে দিবে।
এদিকে, লেমশীখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমকে আহত করার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর সহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM