মোহাম্মদ নেছার।।
কক্সবাজারের মহেশখালীতে মাদ্রাসায় ঢুকে শিক্ষক দম্পতিকে এলোপাতাড়ি কুপিয়েছে প্রতিপক্ষরা। এতে ঘটনাস্থলে শিক্ষক স্বামী মারা যান ও নিহতের স্ত্রীর অবস্থা আশংকাজনক।
নিহত জিয়াউর রহমান তাজিয়াকাটা সোমাইয়া দাখিল মাদ্রাসার এবতেদায়ী প্রধান এবং ওই এলাকার শাহাব মিয়ার ছেলে। এছাড়া, গুরুতর আহত হন নিহতের স্ত্রী সহকারী শিক্ষিকা রহিমা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বেলা ১২টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা সোমাইয়া দাখিল মাদ্রাসার ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটার মাআদ্দুসসুব্বরো গোষ্ঠী ও লালাব্বরো গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে তাজিয়াকাটা মোহাম্মদীয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার কমিটি ও জমিদাতাদের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ৩ মাস আগেও এ নিয়ে তাদের মধ্যেই মারামারির ঘটনা ঘটেছিল। উক্ত ঘটনার রেষ ধরেই লালাব্বরো গোষ্ঠীর আনছার, মোস্তাক বাবুলসহ কয়েকজন পুরুষ ও নারী মাদ্রাসা ক্যাম্পাসে এসে শিক্ষক দম্পতিকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যান। তাদেরকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৌলভী জিয়াউর রহমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তার স্ত্রীকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় ইউপি সদস্য শাহ আলম বাদশা জানান, একটি মাদ্রাসার বিরোধ নিয়ে দু পক্ষের মধ্যেই দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ ঘটনায় রেষ ধরে এই হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, কুতুবজোমস্থ তাজিয়াকাটা সোমাইয়া দাখিল মাদ্রাসার শিক্ষককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।
Leave a Reply