সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারের খুরুশকুলে জেলেকে পিটিয়ে হত্যা

কক্সবাজারের খুরুশকুলে জেলেকে পিটিয়ে হত্যা

একরাম জুয়েল।।
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে এক জেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত জেলে (ট্রলার মাঝি) আব্দুল গফুর (৪৫) খুরুশকুল ইউনিয়নের দক্ষিণ প্যাঁচারঘোনার পেঠান আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৫ আগষ্ট) সকাল ১০টায় এঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আমির হোসেন বহদ্দারের মাছ ধরার ট্রলারের মাঝি আবদুল গফুর। বৃহস্পতিবার সকালে সাগরে যাওয়ার জন্য জড়ো হচ্ছিলেরন। এসময় ট্রলারের জেলে নুর মোহাম্মদকে ডাকাডাকি করেন মাঝি। এ নিয়ে নুর মোহাম্মদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে গফুর মাঝিকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। হামলাকারীদের মুলহোতা জেলে নুর মোহাম্মদ একই এলাকার আব্দুস সালামের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনায় বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে এ ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM