সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
পেকুয়ায় ১৪৪ ধারা জারি

পেকুয়ায় ১৪৪ ধারা জারি

এম গিয়াস উদ্দিন।।

কক্সবাজারের পেকুয়ায় আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার কারণে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২৮ আগস্ট) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার সিকদার পাড়া স্টেডিয়াম থেকে পেকুয়া আলহাজ কবির চৌধুরী বাজার পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়।

শনিবার (২৭ আগস্ট) রাত ১২টার দিকে ১৪৪ ধারা জারি করা হয়। এছাড়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ সহ-অবস্থান বজায় রাখতে মাইকিং করা হয়।

পেকুয়ার বিএনপি ও আওয়ামী লীগের নেতারা জানান, ২৮ আগস্ট পেকুয়া উপজেলা বিএনপির উদ্যোগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

অপরদিকে, একইদিন পেকুয়া চৌমুহনী চত্বরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি শোক সমাবেশের ডাক দেয়। এরই পরিপ্রেক্ষিতে ২৭ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে মহড়া দিতে পেকুয়া চৌমুহনী এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মী ও স্টেডিয়াম এলাকায় বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নিলে পুলিশ সবাইকে সরিয়ে দেয়। পরে রাত ১২টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করে মাইকিং করা হয়।

এ ব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা বলেন, রোববার দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM